Wednesday, August 10, 2011


My friend …

Forget not those black days,
Forget not those hours of bliss,
Forget not those roads of turmoil,
Forget not life's endearing kiss,
Forget not those hands together,
Forget not the way we trod over,
Forget not the feelings that made us closer,
Not the trumpet that blows for you forever. 

Saturday, April 30, 2011

পরিবর্তনহীন এই সাম্রাজ্যের কোণে,
বিদ্বেষ-ভরা হৃদয়ে হাসি এনে
রোজ চেষ্টা চলে একটু ভালো করে বাঁচার,
চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাচার
মারে গুঁতো এবেলা ওবেলা দুহাতে,
প্রশাসনহীন ক্যানভাসে তুলি পেতে
আঁকে বুলেটের প্রতিবিম্ব,
সুবুদ্ধির সব আশা আজ হতবম্ব
হয়ে খোঁজে একটু বাঁচার উপায়,
পরিবর্তনের ধাক্কায় সেও হিমিসিম খায়।
হয়ে মরেছে এ মন আশাবাদী,
যদিও অহরহ চিন্তায় ফোটে ফুল প্রতিবাদী,
সেও অনাচারের পোকার দাপটে পড়ে ঝরে,
প্রতিবাদী মন নিরুপায় হয়ে বসে পড়ে।
ছায়ার মতো পিছু নেয় অবিচারের গা-গোলানি,
তবু রামধনু বদলাতে পারে, একথা মানি।

Friday, February 18, 2011

আমার স্বপ্ন

শুভরাত্রি, মিষ্টি স্বপ্ন,
স্বপ্নে সোনালী আলো;
গুছিয়ে রাখা চিন্তাগুলো,
সব একসাথে এলোমেলো।
বেছে বেছে সাজাই তাদের,
বানাই আমার মনের স্বপন,
সেও দেখি বেপরোয়া বড়ো,
ছন্নছাড়া আমারই মতন।

Thursday, February 17, 2011

স্বপ্ন

রোজের সেই সকাল,
রোজের সূর্‍্য লাল,
রোজের সেই ভয়,
আমি স্বপ্নহারা বেতাল;
যদিও বা টপকে হও পার
নিশ্ছিদ্র এই বাঁচার পাঁচিল,
পার পাবে ভাবছো তুমি?
ওপারে ঘিরে আছে শঙ্খচিল!
নিজের মানুষটাকে দাবাও,
বরং স্বপ্নটাকে উড়তে দাও;
চেয়ে চেয়ে হেসো তুমি তাকে দেখে,
ইচ্ছাগুলো থাক তোমার মনের তাকে।

Thursday, March 4, 2010

সাঁঝবাতি ....

তুমি অন্ধকার ঠেলে বেড়িয়ে আসা এক বৃথা প্রয়াস –
অহেতুক চেষ্টায় দিনরাত তোমার একাকার;
তোমার আলোর স্পর্ধা থেমে যায় সদরের চোখ রাঙানিতে,
উপেক্ষায় পড়ে থাকে তোমার ভালবাসার চাউনি ।

তুমি অবহেলিত এক আশা,
রাত্রির যন্ত্রনাকে বুকে নিয়ে বেঁচে থাকে তোমার স্বপ্ন;
অপেক্ষায় জীর্ন চোখ নিয়ে তোমার ওই ললুপ হাতছানি
পায় না আজও ‘মনের মানুষের’ খোঁজ।

তোমার শিখার অদম্য প্রয়াস - ভরবেই সে আমায় কালিমায়;
ভাঙবেই সে তোমার ওপর আমার বিশ্বাস
চুরমার করে দেওয়া প্রশ্রয়ের হাতিয়ারে,
চলে যাওয়া সময়ের প্রত্যয়কে পায়ে ঠেলে।

সাঁঝবাতি!
তুমি আড়ালে থাকা এক নিথর অনুভূতি;
ক্ষনিকের প্রয়োজনে তোমার পরিচয়,
রাত্রির কপালে তুমি এক জ্বলন্ত ক্ষত,
ঘুচে যাওয়া আঁধারে এক শেষের কবিতা ।।

Friday, February 26, 2010

বন্ধু ...

তুমি এক অনুভূতি, গ্রীষ্মে মেঘের ছায়া,
মাঝির পালে তুমি মাতাল হাওয়া;
সন্ধ্যাকাশে তুমি পথ-দেখানিয়া তারা,
ভীষণ অন্ধকারে একটু আলোর ধারা;
মাঝ সাগরে তুমি এককুটো খর,
প্রান্তিকের চোখে তুমি দিগন্ত-পর;
নিরাশার পাশে তুমি কিঞ্চিত আশ,
সব অমানার কাছে তুমি আমার বিশ্বাস;
তোমার কাছে আমার অবাধে হার মানা,
ভরসার কথা বলে তোমার গরিমা;
ঝড়া পাতার পাশে তুমি বহমান সিন্ধু,
প্রতি অনুভবে তুমি আমাদের বন্ধু।।

Saturday, March 21, 2009

Of college days

Dated 21st March 2009

When I was in college, I had English as my main subject and I got myself dived into the vast unreachable realm of English literature. At that time, Lord Tennyson, P B Shelley, William Wordsworth, John Keats were in my vein. I was over-influenced and wrote a few verse like this one –

Touch

I myself took me ship
And kept my oar;
It's to be fear but of going,
He was there, not in the
Deepest firmament, nor in
Sea or Ocean, He was there –
With the eye of trust
I started my tour for thee.
No fret, nor any cause
Of renovation remotest;
With an eye obscure,
With a hope of invigorating
See on, I met thee in
A holy stretch where
No heaven was evinced
In front of me; I's rapturous
To have the inevitable
Acquisition that of love,
Peace and gusto of soul.
The murmuring of the sea
Seemed as my posies to thee,
Praised by all, the unwanted or
Devoted fellow.
I was stopped and unmoved.
He postured to me
By hands and myself
Delighted from psychic
And geographic clasped the
Stretched hands with
Joyous, pacific yet healing thoughts,
Manna gathered up by me; rioted in mind
Due to benedictions of thee;
Me got the virgin give
Of that Almighty.
Perishing with me to that sublimate
Journey in the deep probing
Of replenished truth.


By Krishnendu Banerjee